ঝিনাইদহে তাপদাহে মারা যাচ্ছে পুকুরের মাছ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১১
প্রচণ্ড তাপদাহে ঝিনাইদহ জেলায় বহু পুকুর, খাল-বিল শুকিয়ে গেছে। মারা যাচ্ছে মাছ। এবার এ জেলায় সাড়ে ৪১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্র উঠেছে। জেলার ৬টি উপজেলার অনেক স্থানে পুকুর শুকিয়ে গেছে। তলদেশের মাটি ফেটে চৌচির হয়েছে। অনেক পুকুরে এখন হাঁটু পানিতে মাছ মারা যাচ্ছে। মাছ চাষিরা শ্যালো মেশিন দিয়ে পানি তুলে পুকুর ভরে রাখছে। এতে ব্যয় বেশি হচ্ছে। জেলার খাল-বিলগুলো পানিশূন্য হওয়ায় সেগুলো মাছশূন্য হয়ে পড়েছে। পানি দূষণে কোটচাঁদপুরের জয়দিয়া বাঁওড়ের মাছ মারা গেছে। বর্তমানে বাজারে মাছের তীব্র আকাল দেখা দিয়েছে। ফলে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মাছের দাম। যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।