সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১২
আজ জলঢাকায় কালিগঞ্জ গণহত্যা দিবস জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ আজ ২৭ এপ্রিল। ১৯৭১-এর এই দিনে পাক-হানাদারবাহিনী ও তাদের দোসর রাজাকাররা হিন্দু সম্প্রদায়ের প্রায় চারশ’ মানুষকে নির্বিচারে ব্রাশফায়ার করে। এসব মানুষকে একটি গর্তে দেয়া হয় মাটিচাপা। তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অবজ্ঞা-অবহেলায় অনেকটাই ম্লান হয়ে গেছে। আর স্মৃতিফলকে খোদাই করা নামগুলোর বেশিরভাগই আজ অস্পষ্ট। স্বাধীনতার ৪৩ বছরেও কালিগঞ্জ বদ্ধভূমিকে আধুনিকায়ন করা হয়নি। অগ্নিসংযোগের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগরের সিদ্দিপাশা গ্রামের ভদ্রপাড়ার অর্ধ কোটি টাকার পানের বরজ, বাঁশঝাড়, সুপারি ও কলাগাছ এবং অন্যান্য গাছপালা পুড়িয়ে দেবার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় বক্তব্য রাখেন দিলিপ দাস, ভক্ত দাস, উজ্জল দাস, বিশ্বনাথ ভদ্র, মাধব দত্ত, জগন্নাথ দত্ত, দেবু নন্দি, নিখিল গুহ, জিতেন দত্ত, বিষ্ণু নন্দী, অসিম ভদ্রসহ আরো অনেকে। বাজিতপুরে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ শনিবার বাজিতপুর পৌর শহরের ‘রাজ্জাকুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ এর পক্ষ দ্বিতীয়বার নির্বাচিত সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) আলহাজ্ব মোঃ ্আফজাল হোসেন এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাজিতপুর পৌরসভার প্রাক্তন মেয়র-শিক্ষাবিদ হাজী মিজবাহ উদ্দিন আহম্মদ। বক্তব্য রাখেন- সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর হোসেন। চাটখিলে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করেন। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) ফরিদ আহম্মেদ ভুঁইয়া। এতে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবে সভাপতি হাবিবুর রহমান, সাবেক ভিপি জহির আব্বাস চৌধুরী মিলন, জসিম মাহমুদ প্রমুখ। দেবিদ্বারে বাণিজ্য মেলা উদ্বোধন কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা দেবিদ্বার উপজেলা সদরে রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শুক্রবার মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী। জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার শাখার সভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন, থানার ওসি মো. মিজানুর রহমান, মেলা কমিটির সদস্য মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ। চট্টগ্রামে বিজ্ঞান বিতর্কে সিলভার বেলস গার্লস স্কুল সেরা চট্টগ্রাম অফিস \ বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা সেরা হয়েছে সিলভার বেলস গার্লস হাই স্কুল। প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ডে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন চ্যাম্পিয়ন স্কুলের সাদিয়া সুলতানা। শুক্রবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফেনীতে অস্ত্র ও ককটেলসহ ৭ সন্ত্রাসী গ্রেফতার ফেনী প্রতিনিধি\ বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই ফিরোজের নেতৃত্বে শুক্রবার রাতে লেমুয়া ইউনিয়নের কসকা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলে যুবদলের কর্মী এবং সম্প্রতি স্থানীয় যুবদল নেতা আবুল কালাম হত্যা মামলার আসামি। পুলিশ অভিযানকালে সন্ত্রাসীদের কাছ থেকে পয়েন্ট টুটু বোরের ১টি রাইফেল, ১টি একনলা বন্দুক, ১টি ফাইভ গান, ৮টি ককটেল ও ৫টি কিরিছ উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সকলে যুবদল নেতা আবুল কালাম হত্যার সাথে জড়িত ছিল। যশোরে অস্ত্র ও বোমাসহ গুলিবিদ্ধ সন্ত্রাসী আটক যশোর অফিস \ যশোরের চিহ্নিত সন্ত্রাসী রুম্মানকে (২৫) গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র গুলি ও হাতবোমাসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার যশোরের ঢাকা রোড বাবলাতলা ব্রিজ এলাকা থেকে রুম্মানসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আটককৃতরা হলো পুলিশ লাইন টালিখোলা এলাকার রুম্মান, হূদয়, অনি ও সোহান। ঝিনাইগাতীতে উদ্ধার হয়নি অপহূত স্কুল ছাত্রী ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ অপহরণের ৭ দিন পরেও উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ১৮ এপ্রিল পূর্ব শত্রুতার জের হিসেবে কন্যাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের কতিপয় দুর্বৃত্ত। বর্তমানে দুর্বৃত্তরা মুক্তিপণ দাবি করে আসছে। এ ব্যাপারে ইউসুফ আলী বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। মেহেরপুরে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ মেহেরপুর প্রতিনিধি \ শিশু, কিশোরী ও মায়েদের মধ্যে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সচেতনতায় চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মউক অফিস চত্বরে শুক্রবার অনুষ্ঠিত হয়। সিভিল সোসাইটি এলায়েন্স বাংলাদেশে-এর সহায়তায় মউক অনুষ্ঠানটির আয়োজন করেন। অনুষ্ঠানে মুজিবনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাজী আঃ জলিল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত হোসেন। মির্জাপুরে কবিদের মিলন মেলা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে কবি, সাহিত্যিক ও ছড়াকারদের মিলন মেলা হয়েছে। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে কবিদের এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি ও ছড়াকার এবং দৈনিক ইত্তেফাকের কচি কাঁচা পাতার বিভাগীয় সম্পাদক খালেক বিন জয়েন উদ্্দীন । কবি ও ছড়াকার প্রভাষক আবেদীন জনি বিভিন্ন এলাকার কবিদের নিয়ে এ মিলন মেলার আয়োজন করেন। কবিদের এ মিলন মেলায় আবেদীন জনী সম্পাদিত ছড়া মেলা-রঙ্গের খেলা শিশুদের নিয়ে লেখা এই বই নিয়ে কবিরা আলোচনা করেন। কবিদের মিলন মেলায় বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ রানা জামান, শিশু সাহিত্যিক ও কবি আবেদীন জনী, শিশু সাহিত্যিক ও প্রকাশক সিদ্দিকীয়া পাবলিকেশনের মালেক মাহমুদ, স্বচিত্র বাংলাদেশের সহ-সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তা জাকির হোসেন চৌধুরী, ছড়াকার মোঃ ইলইয়াছ, সাহিত্যিক আনিসুর রহমান খান, রুদ্র মাহমুদ খান, গালিব। কোস্টগার্ডের অভিযানে ধলেশ্বরীতে ৩৫ মণ জাটকা উদ্ধার নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে ঢাকাগামী “এম ভি মিতালী-২” নামের একটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় ৩৫ মণ অবৈধ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম । যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। শুক্রবার জেলা মত্স্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। নেত্রকোনা বিএনপির ১১টি ইউনিটের কমিটি গঠন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপির ১৫টি ইউনিটের মধ্যে ১১টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আশরাফ উদ্দিন খান শুক্রবার রাতে আহ্বায়ক কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হচ্ছেন মজিবুর রহমান খান, আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর তালুকদার, বারহাট্রা উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, মদন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ হারেছ, মদন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান চন্দন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মদ, মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল সালাম কেরন, কেন্দুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন ভুঁইয়া। কমিটির আহ্বায়কদের আগামী দুই সপ্তাহের মধ্যে সম্মেলন করে পূর্ণ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে। বেনাপোল সীমান্তে শিশু ও নারীসহ আটক ১৩ বেনাপোল (যশোর) সংবাদদাতা\ ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের সময় শনিবার ভোররাতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ১৩ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বেশ কিছু নারী-পুরুষ দালালের মাধ্যমে অবৈধ সীমান্ত ঘাট দিয়ে ভারতে পাচার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি সদস্যরা আজ ভোরের দিকে পুটখালী সীমান্তের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ১৩ নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। ভাণ্ডারিয়ায় গ্রামীণ নারীদের সম্মেলন ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুসলিম এইডের পিরোজপুরের মুসলিম এইড বাংলাদেশ ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে (সুদমুক্ত) ফায়েল খায়ের প্রোগ্রামের গ্রুপ লিডারদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের বাগেরহাট অঞ্চলের কো-অর্ডিনেটর আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, এস.এম মুঈনুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলার এনজিও সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন, মুসলিম এইড ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক মোঃ খায়রুল ইসলাম প্রমুখ। ভাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ উপজেলার পৌরসদরে হালিমা-হাবিব লাইব্রেরীর পক্ষ থেকে গতকাল শনিবার শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে লাইব্রেরী চত্বরে আয়োজন করা হয় শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন হালিমা-হাবিব লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সাবেক রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কামাল আতাউর রহমান। অনুষ্ঠানে স্কুল ও কলেজের ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন। বিরামপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর চেহারা বিকৃত করে গভীর জঙ্গলে লাশ ফেলে দেয়ার সাথে জড়িত থাকার সন্দেহে ডিবি পুলিশ ঘাতক স্বামী জিয়াউর রহমানকে আটক করেছে। দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার কালুপাড়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আসমানীকে (২৬) গত ৩০ জানুয়ারি নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর তার চেহারা বিকৃত করে বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার গভীর শালবনে অজ্ঞাত দুর্বৃত্তরা লাশ ফেলে রাখে। এব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়। গোপন তথ্যানুযায়ী নিহতের স্বামী জিয়াউর রহমানকে শুক্রবার রাতে বড় পুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধামরাইয়ে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শনিবার উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামূল হক আইয়ূব। তিনতলা এ ভবনটির নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শুরু হতে যাচ্ছে বলে জানালেন সভাপতি এনামূল হক ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার দি ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। অধ্যক্ষ সুরাইয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এম.এ.মাসুদ প্রমুখ। নবাবগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচিতি সভা দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সদরের নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১ জন কার্যকরী পরিষদ সদস্য ও ২০ জন নির্বাহী সদস্য প্রত্যেকে পরিচিত হন। উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা সভাপতি ইমরান হোসেন পটল, জ্যেষ্ঠ সহ-সভাপতি এজাজ আহম্মেদ পান্না, সহ-সভাপতি মো. আখতার হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ। রাকাব অফিসার্স ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন নীলফামারী প্রতিনিধি \ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শেখ মোঃ তৌফিক এলাহীকে (রাজশাহী) সভাপতি, আশরাফুল ইসলাম (রাজশাহী) কার্যকরী সভাপতি এবং কামরুল আলম চৌধুরীকে (রংপুর) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে নীলফামারী জোনের কর্মকর্তা দেবাশীষ ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তরিকুল ইসলাম গোলাপ নির্বাচিত হয়েছেন। কালীগঞ্জে চলছে মিনি ইজতেমার প্রস্তুতি কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে পহেলা মে থেকে উপজেলার আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। আয়োজকরা আশা করছেন, আগামী ২৮ এপ্রিলের মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবে। জানা যায়, প্রায় ৫০ হাজার মুসল্লির বাসস্থান, রান্না-বান্না ও গণশৌচাগারের ব্যবস্থা করতে দৈনিক প্রায় ৭ শতাধিক স্থানীয় মুসল্লি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষ থেকে মুসল্লিদের বাসস্থানের জন্য দেয়া হয়েছে ১০ হাজার ডেউটিন। কালীগঞ্জ উপজেলা তাবলিগ জামায়াতের আমির ও ইজতেমা আয়োজক মুরব্বী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিকদার জানান, ৩ দিনের এ জেলা ইজতেমায় গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কাপাশিয়া, গাজীপুর সদর ও কালীগঞ্জসহ ৫টি উপজেলার প্রায় ৫০ হাজার মুসল্লিদের বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে মুরব্বি ও মুসল্লিরা সমবেত হবেন এ ইজতেমায়। সিরাজদিখানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার পাথরঘাটায় মুন্সীগঞ্জ জেলা শাখার ১৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এতে মুন্সীগঞ্জ জেলার ৭০টি মাদ্রাসার ৩ শত ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মোট প্রতিযোগিদের ৫টি গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপ থেকে ৫ জনকে নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২০ জন বিচারকের দায়িত্ব পালন করেন। সিলেটের ডিআইজি অফিসে আগুন সিলেট অফিস \ সিলেটের ডিআইজি অফিসে আগুনে কম্পিউটার, ল্যাপটপ, টেলিফোন ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুঁইয়ার দক্ষিণসুরমার আলমপুরস্থ অফিসে হঠাত্ আগুন লাগে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য ততক্ষণে অফিসের ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, টেলিফোন সেট ও কিছু কাগজপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। পটুয়াখালীতে গণহত্যা দিবস পালন পটুয়াখালী প্রতিনিধি \ একাত্তরে পাক-হানাদারদের হামলায় শহীদদের স্মরণে গতকাল শনিবার পটুয়াখালীতে পালন করা হয় গণহত্যা দিবস। শোক মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম জেলা কমিটির উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় পুরানবাজার মিঠাপুকুর পাড় থেকে শোকমিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে তারা সমাবেশে মিলিত হয়। জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম মামুন, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোতালেব মোল্লা, জেলা বাসদের সমন্বয়ক জহিরুল ইসলাম সবুজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক স.ম দেলোয়ার হেসেন দীলিপ প্রমুখ। পূর্বধলায় জেএসসি পরীক্ষায় ৫৯ জনের বৃত্তি লাভ পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৫৯ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৯ জন ও সাধারণ গ্রেডে ৪০ জন। জানা গেছে, উপজেলা সদরের পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৯ ও সাধারণ গ্রেডে ১৩ জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬, সাধারণ গ্রেডে ৯, এন.জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩, সাধারণ গ্রেডে ৫, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১জন করে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া সাধারণ গ্রেডে বাইঞ্জা উচ্চ বিদ্যালয় থেকে ৪, ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩ ও মেঘশিমুল, ইচুলিয়া, খলিশাউড়, তেনুয়া ও আতকাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১জন করে বৃত্তি পেয়েছে। গোদাগাড়ীতে আদিবাসী সমাবেশ গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ বোধিপ্রিয় সন্তু লারমা বলেছেন, অধিকার আদায়ে সমতল ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আদিবাসীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার ও ভূমি হারিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। আদিবাসীরা মানুষ ও নাগরিক হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে চায়। স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও আদিবাসীদেরকে সংবিধানে স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসীরা পিছিয়ে থাকতে চায় না। শুক্রবার উপজেলার কাঁকনহাট পৌরসভা চত্বরে আদিবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গোদাগাড়ী উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি নন্দলাল টুডুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, কাঁকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ, জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, সাধারণ সম্পাদক সুবিন মুন্ডা প্রমুখ। রায়পুরায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা শুক্রবার হাইরমারা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা এ, কে,এম কামরুজ্জামান, মোঃ হায়দার আলী, সাবেক কমান্ডার আব্দুল হক, হাছান আলী ও মজিবুর রহমান প্রমুখ। সভায় উপজেলার পশ্চিমাঞ্চলীয় আট ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোট সাভার \ সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি পঁচাশাহবাগে ব্যবসায়ী কুদ্দুস মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ডাকাতরা স্বর্ণালংকারসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। একদল সশস্ত্র ডাকাত ৫ তলা বাড়ির তৃতীয়তলার জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শিবগঞ্জে অভিযানে বিজিবি সদস্যরা একজন আসামিসহ ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় দ্রব্য আটক করেছে। শুক্রবার রাত ২টায় কিরনগঞ্জ বিওপির কমান্ডার মোহাঃ আঃ রবের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কিরনগঞ্জ সীমান্ত এলাকার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামের মোহাঃ কালু মণ্ডলের ছেলে মোহাঃ বাচ্চু (২৫) মণ্ডলের ঘর থেকে ১ লক্ষ ১ হাজার ৮শ’ টাকা মূল্যের একটি বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে। সুন্দরগঞ্জে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্যের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ১০ অনুযায়ী উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রোস্তম আলী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ মে, যাচাই-বাছাই ৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৪ মে এবং ভোট গ্রহণের তারিখ ২৭ মে। উল্লেখ্য, ৭নং ওয়ার্ড মেম্বার নয়া মিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে যান চলাচল বন্ধের প্রতিবাদে সম্মেলন ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে করিমন, নসিমন, ভটভটি, থ্রিহুইলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার জেলা মোটর মালিক সমিতি, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা মোটর মালিক সমিতির মিনিবাসের সংখ্যা ১৩১টি। মিনিবাস চলাচল রুটের ধারণক্ষমতা কম থাকায় প্রতিদিন ৮০টি গাড়ি চলার সুযোগ পায়। ৫১টি গাড়ি চলার সুযোগ পায় না। অবৈধভাবে করিমন, নসিমন, ভটভটি, থ্রিহুইলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলের কারণে মোটর মালিক সমিতি লোকসানে পরিণত হয়েছে। পিরোজপুরে ফ্রি ই.এন.টি মেডিক্যাল ক্যাম্প পিরোজপুর অফিস \ নাক, কান, গলার রোগীদের জন্য পিরোজপুরে শুক্রবার ফ্রি ই.এন.টি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সার্জিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ই.এন.টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু। ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী