বিয়ের দিনে কারাগারে কনে!

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:১৭
প্রত্যেকটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ বিয়ে। বিয়েটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটাই সবার আশা এবং ঠিক আশা থাকে বিয়ের পর বর-কনে আনন্দ করাটা। কিন্তু বিয়ের রাতেই জেলে যেতে হবে! সেটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক তরুণীর! ক্রিস্টিনা নিকোল জর্জ হার্ভানের বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের পর তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ-স্ফূর্তি করতে বারে যায়। সেখানে মদ খেয়ে আনন্দ করে। আসার সময় ক্রিস্টিনা গাড়ি চালাতে চায়। কিন্তু তার ভাতিজি কেটলিন ফ্রান্সিসও চায় গাড়ি চালাতে। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ক্রিস্টিনা একটি পিস্তল বের করে ভাতিজিকে গুলি করে। এতে মারা যায় কেটলিন। আর সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মদ খাওয়ার কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে। - পিটসবার্গ পোস্ট গেজেট।