সিলেটে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৭
জেলার দক্ষিণ সুরমা উপজেলার চাপাতা ব্যবসায়ী কামাল মিয়ার (৩৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মোগলাবাজার পুলিশ নিহতের লাশ তার পুকুর থেকে উদ্ধার করেছে। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিকান্দরপুর গ্রামে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গতকাল স্থানীয় লোকজন কামালের পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। লাশের সোরতহাল প্রস্তুতকারী মোগলাবাজার থানার এসআই জানান, বিষয়টি রহস্যজনক, লাশ উদ্ধারের সময় তার শরীরে কোন আঘাতের চি?হ্ন পাওয়া যায়নি।