লালপুরে বেঞ্চের অভাবে মেঝেতে বসে পরীক্ষা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৩
নাটোরের লালপুর উপজেলার একমাত্র বালিকা প্রাথমিক বিদ্যালয় লালপুর কে এন সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির শতাধিক শিক্ষার্থী বেঞ্চের অভাবে মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে। প্রধান শিক্ষক আশরাফ আলী জানান, বুধবার একযোগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের (১ম-৫ম শ্রেণি) প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। বিদ্যালয়ের পৌনে সাতশ’ শিক্ষার্থীর জন্য বেঞ্চ রয়েছে মাত্র ৮০ জোড়া। আরো ১৪৫ জোড়া বেঞ্চ হলে মেয়েরা বসতে পারবে। বিদ্যালয় সুষ্ঠু পরিবেশে পাঠদানে অফিসসহ কমপক্ষে ১৬টি শ্রেণিকক্ষ প্রয়োজন। সেখানে রয়েছে মাত্র আটটি কক্ষ। অভিভাবক সুফিয়া বেগম ক্ষোভের সাথে জানান, মেয়েরা মাটিতে বসে কিভাবে পরীক্ষা দেবে। পরীক্ষা দেয়ার কোন পরিবেশ দেখছি না। লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমেন জানান, বেঞ্চ সংকটের বিষয়টি তিনি অবগত নন। তবে শিক্ষক সংকট সমাধানে পদক্ষেপ নেবেন।