ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে গতকাল রবিবার সকালে আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন নিয়োগ প্রত্যাশী মোস্তাফা কামাল। এ ঘটনায় আজ সোমবারের এইচএসসি’র বার্ষিক পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ অধ্যক্ষ এ কে এম শাহ আলম জানান, ইংরেজি ৩য় কোঠায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। সকালে কলেজ চলাকালীন সময়ে নিয়োগের জন্য সুপারিশপুষ্ট নিয়োগ প্রত্যাশী মোস্তফা কামাল ক্লাস নেয়ার অনুমতি চান। কমিটির সাথে আলোচনা না করে এমন অনুমতি দেয়া যাবে না বললে, সে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে বের করে কক্ষে তালা ঝুলিয়ে দেন।
