জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ছয় মাসে তারা ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে। এই সময়ে বিদ্বেষমূলক ৭০ লাখ মন্তব্যও মুছে ফেলা হয়। এর আগে এত বেশি অ্যাকাউন্ট সরানো ও মন্তব্য মুছার ঘটনা ঘটেনি। ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট সরানো হয় বলে ফেসবুক কর্তৃপক্ষ জানায়। বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, অনেকেই ফেসবুক ভেঙ্গে দেওয়ার কথা বলছেন। এটা ঠিক নয়। কারণ এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। আর এত বেশি অ্যাকাউন্ট যে সমস্যা কিছুটা হতে পারে। কর্তৃপক্ষ জানায়, স্বয়ংক্রিয় পদ্ধতির সুযোগ নিয়ে কিছু ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু কোনো ক্ষতি করার আগেই সেসব অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। -বিবিসি
