ইন্দোনেশিয়ায় নির্বাচনী ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করেছেন পরাজিত বিরোধী নেতা প্রাবো সুবিয়ান্তা। গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে তিনি গতকাল সাংবিধানিক আদালতে মামলা করেন। গত মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, প্রেসিডেন্ট জোকো উইদোদো ৫৫ দশমিক ৫ ভাগ এবং বিরোধী প্রার্থী অবসরপ্রাপ্ত জেনারেল প্রাবো সুবিয়ান্তা ৪৪ দশমিক ৫ ভাগ ভোট পেয়েছেন। নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনে কারচুপির কোনো ঘটনা ঘটেনি। -রয়টার্স
