রংপুরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:২১
নগরীর লালবাগ এলাকায় চঞ্চল নামের এক যুবককে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার নয়দিন পর চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা জানান, গত ১৮ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। মহানগরীর বুড়িরহাট চিকলীভাটা এলাকার চঞ্চল লালবাগ পুকুর পাড় এলাকায় আসলে কতিপয় দুর্বৃত্ত তাকে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।