জেলার কামালনগরে গোরস্থান সংলগ্ন এলাকায় গতকাল রবিবার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমান নিহত হয়েছেন। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল উদ্ধার করেছে।
সদর থানার ওসি জানান, কামালনগরে শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের নেতা-কর্মীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ৬৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ আট শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করে। এর মধ্যে গুলিবিদ্ধ আমিনুর রহমান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
