খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট সাইকোলজিস্ট, বিউটি এক্সপার্ট, কর্পোরেট ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের উপস্থিতিতে সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ইউনিলিভার বাংলাদেশের একটি ব্র্যান্ড ডাভ আয়োজিত ডাভ প্যাচেস ক্যাম্পেইনের বাংলাদেশ ইভেন্ট। ডাভ প্যাচেস ক্যাম্পেইনে একটি গ্লোবাল এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখানো হয়েছে যে, সৌন্দর্যের অনুভূতিটি মনের উপর নির্ভর করে এবং সৌন্দর্য দুশ্চিন্তার নয় বরং আত্মবিশ্বাসের এক অনন্য উত্স।
ডাভ (Dove) প্যাচেস ক্যাম্পেইনে অংশগ্রহণকারী নারীদেরকে নিয়ে তৈরি একটি শর্ট-ফিল্ম প্রদর্শন করা হয়, যা ছিল এই ইভেন্টের মূল আকর্ষণ। এই ফিল্মটি তৈরি করা হয়েছে ডাভের এটি গ্লোবাল এক্সপেরিমেন্টের ওপর ভিত্তি করে। এই গবেষণার সময় ড. অ্যান কেয়ার্নি কুক এই গবেষণায় অংশ নেওয়া নারীদের তাদের জন্য বিশেষভাবে তৈরি এই বিউটি প্যাচ পড়তে বলেন। তারপর তাদের প্রত্যেককে পরবর্তী দুই সপ্তাহে এই অনন্য অভিজ্ঞতা রেকর্ড করে রাখতে বলা হয়। এই বিউটি প্যাচ তাদের আত্মবিশ্বাস সন্দেহাতীতভাবে বাড়িয়ে দিয়েছে এবং তাদের ব্যক্তিগত জীবনেও সুফল বয়ে এনেছে বলে একমত হন গবেষণায় অংশ নেওয়া সকলেই।
অপরদিকে এই গবেষণা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই জানিয়ে দেওয়া হয় যে এই বিউটি প্যাচে কোনো যুগান্তকারী উপাদানই ছিল না। বরং নিজেদের সৌন্দর্যের উপর বিশ্বাসের শক্তিই তাদের সৌন্দর্যের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।
এই অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন কানিজ আলমাস (পারসোনা), আবিদা আলী (ফিগারিনা), প্রফেসর ড. শাহীন ইসলাম (চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় লিমিটেড)-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।
