নোটিশ বোর্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
পহেলা বৈশাখে লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিমের বৈশাখী ফ্যাশন শো সুবাসিত উজ্জ্বল ত্বক দিতে লাক্স নিয়ে এসেছে লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। এতে আছে চন্দন যা যুগ যুগ ধরে বাঙালি নারীর রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহূত হয়ে আসছে। আর তাই বাঙালির সব উত্সবে, বাঙালি নারীর চিরন্তন সৌন্দর্যকে উদযাপন করে লাক্স স্যান্ডাল ক্রিমের নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় পহেলা বৈশাখ সকাল ৯টা ৩০ মিনিটে ১৪২১ উপলক্ষে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম আয়োজন করেছিল একটি মনোমুগ্ধকর বৈশাখী ফ্যাশন শোয়ের। ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২১’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সব ফ্যাশন হাউসের সেরা ডিজাইনারদের বৈশাখী কালেকশন নিয়ে সাজানো হয়েছে এই ফ্যাশন শোটি। ফ্যাশন শোটির শুরুতেই দেখানো হয় এমদাদ হকের ডিজাইন করা স্টুডিও এমদাদের অসাধারণ সব ড্রেস আর এর শো স্টপার ছিলেন মডেল পিয়া। এরপর মঞ্চে লিপি খন্দকারের ডিজাইন করা বিবিয়ানার এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসেন সুন্দরীরা আর এই শোয়ের শো-স্টপার ছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী ও লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেহজাবিন। এর পরের আকর্ষণ ছিল মারিয়া মুমু ফ্যাশন হাউসের ডিজাইনার মারিয়া ইসলাম মুমুর কালেকশন। এরপর মঞ্চ আলোকিত করে তোলেন চন্দনার ডিজাইনার চন্দনা দেওয়ানের অসাধারণ ডিজাইন আর তার শো-স্টপার লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মৌসুমী। সবশেষে বিপ্লব সাহার ডিজাইনে রঙের অসাধারণ কালেকশন নিয়ে স্টেজ মাতিয়ে তোলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের সুন্দরীরা। পহেলা বৈশাখের সকালে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইয়ে। বহু উচ্ছ্বসিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও পরিপূর্ণ হয়ে উঠেছিল লাক্স স্যান্ডাল ক্রিমের আয়োজিত এই বর্ণালি ফ্যাশন শোটি। আপন জুয়েলার্সের বৈশাখী আয়োজন বাংলার ঐতিহ্যবাহী উত্সব পহেলা বৈশাখ উপলক্ষে আপন জুয়েলার্স নতুন নতুন আকর্ষণীয় ডিজইনের জুয়েলারি দিয়ে সাঁজিয়ে তুলেছে তাদের প্রতিটি আউটলেটকে। সেই সাথে ক্রেতাদের জন্য ডায়মন্ডের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ছেড়েছে। এই অফারে আপন জুয়েলার্স ডায়মন্ডের উপর ৩০% ডিসকাউন্ট রয়েছে। এখানে আকর্ষণীয় ডিজাইনের ডায়মন্ড জুয়েলারির মধ্যে নেকলেস সেট, ফিঙ্গার রিং, চুড়ি, ব্যাঙ্গল, লকেট সেট, ইয়ার রিং, নোস পিন, লকেট কম মূল্যে পাওয়া যাবে। এই সুযোগ আপন জুয়েলার্সের সকল শাখায় চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ক্যাটস আইয়ে গরমের ট্রেন্ড সেটার সময়টা যুত্সই ফ্যাশনবান্ধব নয়। গরমের কারণে পরিবর্তন এসেছে বাহ্যিক আউটফিটেও। এ সময়টায় লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে তৈরি সহনীয় গার্মেন্টই বেশি জনপ্রিয়তা পাচ্ছে। সামার সিলেকশনে ফ্লোরাল প্রিন্ট, জিগজ্যাক বা জিওমেট্রিক মোটিফের বটম এবং উজ্জ্বল বা হালকা কন্ট্রাস্টের টপস থাকছে তরুণীদের হট সিলেকশনে। তাই ক্যাটস আইয়ের এ গরমের সময়ে পরবার আউটফিটগুলো পাশ্চাত্য লুকে আপনাকে প্রকাশ করার জন্য হতে পারে সহজ সমাধান। পুরুষদের ক্যাজুয়াল বা ফরমাল আউটফিটের পাশাপাশি কালারফুল পিকে পলো, প্যান্ট বা শার্ট পাবেন ক্যাটস আইয়ের বসুন্ধরা সিটি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের শোরুমে। কেনি রোজারসের স্পাইসি চিকেন সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গুলশানের বিখ্যাত রেস্টুরেন্ট কেনি রোজারস রোস্টারসে শুধু বাংলাদেশিদের জন্য স্পাইসি চিকেনের উদ্বোধন করেন কেনি রোজারস রোস্টারসের এমডি জেবা আহমেদ খান, উপদেষ্টা মোকাররম হোসেন খান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। পারসোনার মা দিবস মা থেকেই মানুষ। মায়ের তুলনা শুধুই মা। তাই এবারের মা দিবসকে প্রাণবন্ত করতে পারসোনা মায়েদের জন্য রাখছে সৌন্দর্য সেবার বিশেষ প্যাকেজ ও অফার। এসব প্যাকেজের মধ্যে রয়েছে তরুণী মা, ভালোবাসার মা, প্রত্যাশিত মা, নতুন মা, প্রবীণ মা এবং বিশেষ মা। এসব প্যাকেজে যে কোনো মা ৪ থেকে ১০ মে পর্যন্ত বিভিন্ন সেবায় পাবেন বিশেষ সুবিধা। এ ছাড়া ১১ মে বিশ্ব মা দিবসে গ্রাহকরা তার মাকে সঙ্গে নিয়ে এলে যেকোনো সৌন্দর্য সেবায় মায়েরা পাবেন তার বয়সের অর্ধেক মূল্যে সার্ভিস নেওয়ার সুবিধা। ফরিদপুরে লোটো সম্প্রতি ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ে ইতালিয়ান ব্র্যান্ড লোটোর ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোতাহের হোসেন বাবর, লোটো বাংলাদেশের প্রধান নিবার্হী কর্মকর্তা আবদুল্লাহ আল মোসাদ্দেক এবং লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করেন। লোটো বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সিএফসির ১০ বছর পূর্তি স্ন্যাকস এবং পেস্ট্রি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি শপ ২০০৩ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই ক্যালিফোর্নিয়া প্রতিনিয়ত তাদের আধুনিক ভাবনা প্রয়োগ করে মেন্যুতে নতুন নতুন তালিকা সংযোজন করে আসছে। ভবিষ্যতে আরও আধুনিক হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ফলে শুধু দেশেই নয়, দেশের বাইরেও ক্যালিফোর্নিয়ার নাম-ডাক রয়েছে। সেই সাফল্যকে পুঁজি করে আজকে ১০ বছর অতিক্রম করতে পেরেছে ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি শপ। ১০ বছর পূর্তি উপলক্ষে ক্যালিফোর্নিয়া আয়োজন করে এক অনাড়ম্বর অনুষ্ঠানের। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি টনি খান, জেনারেল ম্যানেজার গ্রান্ড টি রিসোর্ট, প্রধান অতিথি মোশাররফ হোসেন ঢালী, চেয়ারম্যান ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি শপ, সংগীতশিল্পী ফরিদা পারভীন, বাপ্পা মজুমদার এবং ক্যালিফোর্নিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনের পরপরই প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের কাজের সাফল্যের জন্য ১৫ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংবাদ সম্মেলনের আগে রানা প্লাজায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।