২য় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের পৃষ্ঠপোষক এফএসআই ব্যাংক

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২০:১৮
গুগল আয়োজিত সায়েন্স ফেয়ারে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত এ কংগ্রেসের মূল পৃষ্ঠপোষক হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান ও এসপিএসবি’র সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী চুক্তিতে স্বাক্ষর করেন। আয়োজন সম্পর্কে জানা যাবে www.face book.com/cscongress ঠিকানায়।