ভাণ্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ৯ দিনব্যাপী ৬০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার শেষ হচ্ছে।
মাহফিলের আখেরি মোনাজাতে অন্যদের সাথে অংশগ্রহণ করবেন পিরোজপুর-২ আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী জাফর আহম্মদ। সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাওলানা আ. রহমান।
