দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি দিনাজপুর সীমান্ত এলাকায় গত ৩ মাসে অভিযান চালিয়ে ৯ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ১৫৮ টাকার মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেন। ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ জানান, আটককৃত মালামালের মধ্যে ১১ হাজার ৪১৩ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ২৫০ কেজি গাঁজা, ৭০ হাজার ৫১৭টি নেশা জাতীয় ট্যাবলেট, ১৪ হাজার ২৫২টি নেশা জাতীয় ইনজেকশনসহ নেশা জাতীয় মাদক রয়েছে। চোরাকারবারীর মালামাল পাচারে জড়িতসমূহ পরিবহনকালে বিভিন্ন সময়ে ২৯ জন চোরাচালানীসহ ১২টি মটর সাইকেল, ৪টি ছোট বড় ট্রাক আটকপূর্বক বিভিন্ন থানায় সোপর্দ করা হয়েছে।
