গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে নিয়ে কক্সবাজারে অভিযান চালাতে গেলে ইয়াবা ব্যবসায়ে সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশসত অন্তত ৫ জন আহত হয়েছে। গত রবিবার রাতে চকরিয়া থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদকে নিয়ে কক্সবাজার শহরের উত্তর লারপাড়ায় অভিযান চালাতে গেলে এঘটনা ঘটে। এতে এসআইসহ পুলিশের চার সদস্য ও গ্রেফতারকৃত মোস্তাক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
ওসি তদন্ত জানান, অস্ত্র উদ্ধার ও পুলিশের উপর হামলার ঘটনায় গতকাল কক্সবাজার সদর মডেল থানা ও চকরিয়া থানায় দুটি মামলা করা হয়েছে।
