ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের চার যাত্রী নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২৩:০০

ফেনী সদরে ট্রেনের ধাক্কায় একটি বাসের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী জিআরপি পুলিশের এসআই হারুনুর রশীদ জানান। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছেন। তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হারুনুর রশীদ বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শর্শদী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি বাসে ধাক্কা দেয়। বাসটি ফেনী শহর থেকে কৈখালী যাচ্ছিল। আহতদের ফেনী সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।