ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৪১
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ক্যাম্পাস প্রতিবেদক বিশ্বখ্যাত ফরাসি দার্শনিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বার্নার্ড অঁরি লেইভি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন। লেইভি’র বাংলাদেশে প্রথম আগমন উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ সম্প্রতি ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘দর্শন ও দায়বদ্ধতাঃ একটি ক্রিয়াশীল দর্শনের জন্য’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন ড. কাজী আনিস আহমেদ, এম. অলিভার লিটভাইন, উপাচার্য প্রফেসর ইমরান রহমান। উপ-উপাচার্য অধ্যাপক এইচ. এম. জহিরুল হক, রেজিস্ট্রার লেঃ কর্নেল মোঃ ফয়জুল ইসলাম প্রমুখ। লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ক্যাম্পাস প্রতিবেদক চার্টার্ড ইন্সটিটিউট অব পাবলিক ফাইন্যান্স এন্ড একাউন্টেন্সি (এলসিবিএস) বাংলাদেশের অন্যতম প্রফেশনাল কোয়ালিফিকেসন প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ঢাকার (এলসিবিএস) সাথে যৌথ প্রশিক্ষণ-সহযোগী হিসেবে যাত্রা শুরু করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিও গিবসন এবং এলসিবিএস ঢাকা-র প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কালাম। প্রধান অতিথি ছিলেন অডিটর জেনারেল এন্ড কম্পট্রোলার বাংলাদেশ মাসুদ আহমদ। উপস্থিত ছিলেন সিআইপিএফএ-এর শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক পরিচালক ড. এড্রিন পুলহ্যাম।