রাজশাহী জেলে হাজতির মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:১০
হিটস্ট্রোকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের হাজতি গত সোমবার ভোরে এমদাদুল ইসলাম (৫০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি রাজশাহীর পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে। রামেক হাসপাতালের প্রিজন সেলের কারারক্ষী রাসেল আহমেদ বলেন, গত ২৩ এপ্রিল এমদাদুল ইসলাম হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে। তাকে ওই দিনই রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। ইমদাদুল মাদকদ্রব্য মামলার আসামি ছিলেন। ময়না তদন্ত শেষে দুপুরে এমদাদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।