আক্কেলপুরে ছেলের প্রহারে মা-বাবা বাড়ি ছাড়া

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:১১
জয়পুরহাটের আক্কেলপুরে বউয়ের কথা রাখতে গিয়ে নিজের মা-বাবাকে পেটালেন ছেলে। ঘটনা ঘটেছে উপজেলার তিলোকপুর ইউনিয়নের কয়াশোবলা গ্রামে। সোমবার উপজেলার কয়াশোবলা গ্রামের মমতাজ আলীর পুত্র আহসান হাবিব (৩০) ৭ বছর পূর্বে একই এলাকায় বিয়ে করে ঘর-সংসার করতে থাকে। এক সময় মা-বাবার অমতে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকতে শুরু করে। সোমবার দুপুরে বাবার বাড়িতে এসে বলে বাড়িতে আমার কোন জিনিসপত্র রাখবো না, জিনিসপত্র শ্বশুর বাড়িতে নিয়ে যেতে লাগে। এমন সময় মা-বাবা নিষেধ করলে মা বাবাকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। স্থানীয় প্রতিবেশীরা তার বৃদ্ধা মা আছিয়া বেগম (৫০) বৃদ্ধ বাবা মমতাজ আলী (৬০) কে আহত অবস্থায় আক্কেলপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তিলোকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী দুলু বলেন,ঘটনার কথা শুনেছি। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু বিচার করা হবে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।