টাঙ্গাইলে ছাত্রলীগের সাথে প্রশাসনের বিরোধের জের ধরে গত সোমবার সন্ধ্যায় শহরে প্রবেশপথ অবরোধ করে ছাত্রলীগ। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী উচ্চ বালক বিদ্যালয় মাঠের মেলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াখ আহমেদ রাজিব মোটরসাইকেল নিয়ে প্রবেশ করার সময় প্রশাসনের লোকজন বাধা দেয়। এ ঘটনার জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা টাঙ্গাইল শহরে প্রবেশপথে অবরোধ সৃষ্টি করে। কোন কোন সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে।
