হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের দু’দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আজ বুধবার থেকে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। দেশ-বিদেশের লাখ লাখ শান্তিকামী নারী, পুরুষ শোকবিধুর এ মহা জলসায় সমবেত হবেন। ১ মে বাদ ফযর পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দুইদিনের এ অনুষ্ঠান শেষ হবে। ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ইন্তেকাল করেন। প্রতিবছর এ দিনটিকে তার ভক্তরা বিশ্ব ফাতেহা শরীফ হিসেবে পালন করে।
