গর্ভধারিণী মাকে মারধর পূর্বক ঘর থেকে বের করে দিয়েছে বড় ছেলে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন হতভাগ্য মা। আর এ ঘটনাটি ঘটিয়েছে রামুর ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার মৃত ইউছুপ আলীর বড় ছেলে মোজাম্মেল হক।
মোজাম্মেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। সম্প্রতি তার মায়ের কথা কাটাকাটি হয় ভিটে বাড়ির স্বত্ব দখল নিয়ে। এক পর্যায়ে মোজাম্মেল উত্তেজিত হয়ে তার মাকে লাথি, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে।
এছাড়া মা ও ছোট ছেলে মনজুর আলমকে ঘর থেকে বের করে দেয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অনেক কিছু ছিনিয়ে নেয়। নিরুপায় হয়ে মা গোলজার বেগম আদালতে মামলা দায়ের করেন।
