যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে থ্রিডি প্রিন্টিং কনফারেন্স অ্যান্ড এক্সপো। ত্রিমাত্রিক প্রিন্টিংয়ের নানা ধরনের অগ্রগতি প্রদর্শিত হয় এই আয়োজনে। এই প্রদর্শনীর কিছু ছবি নিয়েই সাজানো হলো আজকের টেক ফটো
ফটোশপে এখন ত্রিমাত্রিক মডেল তৈরি করা যায়। প্রদর্শনীতে একজন ফটোশপ ব্যবহার করেই এমন ত্রিমাত্রিক মডেল তৈরি করে দেখছেন।
ছবিতে যে ব্যান্ডটির ড্রামসেটটি দেখা যাচ্ছে, সেটি অনেকটাই ব্যতিক্রম। মজার বিষয় হচ্ছে এটি পুরোটাই ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে তৈরি করা।
দর্শনার্থীরা ত্রিমাত্রিক প্রিন্টারের কীভাবে কাজ করে তা নিয়ে আগ্রহী ছিলেন। ছবিতে এমন কয়েকজন আগ্রহী দর্শনার্থী ত্রিমাত্রিক প্রিন্টারের কাজ দেখছেন।
ত্রিমাত্রিক প্রিন্টারে নানা ধরনের বস্তুই তৈরি করা সম্ভব। এর মৌলিক কাঠামো কীভাবে তৈরি হয়, তাই ছবিতে দেখা যাচ্ছে একটি ত্রিমাত্রিক প্রিন্টারে।
