চট্টগ্রাম ১ম বিভাগ ফুটবল

রেলওয়ে রেঞ্জার্সের বড় জয়

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০৬
বিকাশের হ্যাটট্রিকে চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগে বাকলিয়া একাদশের জালে গোলের উত্সব করেছে রেলওয়ে রেঞ্জার্স। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে রেলওয়ে রেঞ্জার্স ৫-১ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। দলের পক্ষে অন্য দুই গোল করেন তানজিমুল ও সোহেল রানা। বাকলিয়া একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন বাতু। বাকলিয়া একাদশ বিরতির সময়েও ১-০ গোলে এগিয়েছিল। কিন্তু এরপর খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রেলওয়ে রেঞ্জার্স। তাছাড়া বাকলিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের ব্যর্থতায় দলকে খেসারত দিতে হয়েছে বড় পরাজয়ের মধ্যদিয়ে। রেলওয়ে রেঞ্জার্স চার খেলায় ৬ এবং বাকলিয়া তিন পয়েন্ট পেলো। রেলওয়ে রেঞ্জার্স : সামসু, আল রায়হান, মো. আজিম, শামীম, সোহেল রানা, বিকাশ, তৌহিদুল রাব্বী, মহানন্দ, শৈলেন তানজিমুল। বাকলিয়া একাদশ : কাবীজ, মাসুদ, ছোটন (কিরণ), তারেক, আজিজ, সোহেল, সাগর (ডালিম), উজ্জ্বল, বাতু, ফরিদ, জাহাঙ্গীর।