বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:২৩
গত ২৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাব-এ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতির পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ওসমান গনি নেতৃত্বাধীন নবীন প্রবীণ ঐক্য পরিষদ-এর ৬ জন পরিচালক প্রার্থীর পূর্ণ প্যানেল জয়ী হয়। নবনির্বাচিত পরিচালকদের নিয়ে সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ২৬ এপ্রিল সমিতির কার্যালয়ে কর্মকর্তা নির্বাচনের আয়োজন করা হয়। নবনির্বাচিত পরিচালকসহ মোট ১৮ জন পরিচালকের মধ্য থেকে নিম্নোক্ত কর্মকর্তাগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে বিশিষ্ট প্রকাশক আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি সভাপতি এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক নির্বাহী পরিচালক নির্বাচিত হন।