আজকের রাশিফল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৫১
১ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ১৮ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র । আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: রবি ও শুক্রবার। শুভরত্ন: হীরা ও চুনী। প্রকৃতিগতভাবে: আপনি আত্মবিশ্বাসী ও বাস্তববাদী। সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী রয়েছে আপনার মধ্যে। আপনি উদার ও সহনশীল, পর্যবেক্ষণ ও বিশ্লেষণে পারদর্শী। সিদ্ধান্ত গ্রহণে আত্মনির্ভরশীল। উদার, সাহস ও ধৈর্য আছে। পরিচিতদের অনেক ঝামেলই আপনার কাঁধে চাপতে পারে। অমিতাচার ও ইন্দ্রিয়সুখপরায়নতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথা শিল্পী জোসেফ হেলার, মুস্তফা নুরুল ইসলাম, ডিউক অব ওয়েলিং টন, মাহবুব উল আলম, জুডি কলিন্স, শিক্ষাবিদ আবদুল মতিন চৌধুরী, সুনীল কুমার মুখোপাধ্যায়, আফরোজা কামাল গীতা প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পাওনা টাকা আদায় হতে পারে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজকর্মে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পরোপকারে অর্থ ও সময় নষ্ট হতে পারে। উপকার করে সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রা হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ অকারণে বিরোধিতা করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় কোনো বাধা সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মা-বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কর্মপরিবেশ ভালো থাকবে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকি পূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কাজ ফেলে রাখার জন্য পরে অনুতপ্ত হতে পারেন। পারিবারিক ব্যাপারে কোনো দুশ্চিন্তা হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো কাজে বিশেষ সাফল্যের জন্য আনন্দবোধ করবেন। পারিবারিক পরিবেশ ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। কোনো আইনগত ব্যাপারে সিদ্ধান্ত আপনার অনুকূলে আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কোনো সামাজিক কাজে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে ব্যবসাতে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কাজকর্মে কারো সহযোগিতা পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কাজকর্মে কিছু জটিলতা থাকবে। তবু উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির যোগ আছে। যৌথ ও অংশিদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আজ কোনো ধরনের ঝুঁকি না নিলেই ভালো করবেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মা-বাবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিদ্যাথীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। পুরনো পাওনা টাকা আদায় হতে পারে। আজ কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন। যৌথ ও অংশিদারী ব্যবসায় সুফল পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। সরকারি কর্মচারীদের সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে কোনো সুযোগ পেতে পারেন। যোগাযোগ শুভ।