ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৫ মে ২০১৯, ১৩:৪৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে কাকরাইলের যুবজাগরণ অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবজাগরণ অফিসের ইমাম এ দোয়া পরিচালনা করেন।

 

ইসমাইল চৌধুরী সম্রাটের মা সাহেরা খাতুনের রোগমুক্তি জন্য এ দোয়া ও প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করা হয়।

 

উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মা সায়েরা খাতুন গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরই পরিপেক্ষিতে, সায়েরা খাতুন ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

 

ইফতার মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক, এদাদুল হক এমদাদ ইফতার ও দোয়ার অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা আ. রহমান, সায়েম, নুরুল হক নেরু সার্বিকভাবে সহযোগিতা করেন।