বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনফরমেশন অ্যাকসেস সেন্টার এবং ড্যাফোডিল জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিজেআইটি) সম্প্রতি শিক্ষা বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে। বুয়েটের পক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং ডিজেআইটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ডিজেআইটির নির্বাচিত শিক্ষার্থীদের বুয়েট কর্তৃক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার উপযোগী করে গড়ে তোলা হবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ডিজেআইটি পরিচালক রথীন্দ্র নাথ দাস উপস্থিত ছিলেন।
