ঝালকাঠির কাঠালিয়ায় ৫ বছর পূর্বে বজ্র্র্র্রপাতে নিহত কলেজ ছাত্র রুবেল আকনের (২২) কংকাল কবর খুঁড়ে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবুনিয়া গ্রামে এ কংকাল চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নূরু মিয়া আকনের একমাত্র পুত্র আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রুবেল আকন ২০০৯ সালের ৬ জুন বজ্রপাতে নিহত হয়। নিহত রুবেলকে পারিবারিক কবরস্থানে পাকা স্থাপনা করে দাফন করা হয়। ওই পাকা কবর রাতের আঁধারে ভেঙ্গে দুর্বৃত্তরা কংকাল চুরি করে নিয়ে যায়। সকালে পরিবারের লোকজন কংকাল চুরির ঘটনা দেখতে পায়।
