গত মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্লা গ্রামে উপজেলা কৃষক লীগের সভাপতি ও ৩ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন তালুকদারের(৫০) বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের সদ্য রাজিব(৩৫) জনতার হাতে আটক হয়েছে। ৬/৭ জনের ডাকাত দলের মধ্যে জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাজিবকে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা উক্ত ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার শারীরিক অবস্থার অবনতির কারণে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা সাংবাদিকদের জানিয়েছেন আটককৃত ডাকাত রাজিবকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেয়া তথ্যমতে বাকি ডাকাতদের গ্রেফতার অভিযান চলছে।
