নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকায় গতকাল বুধবার এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৩ জন আহত হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। এ ব্যাপারে মানিক চন্দ্র সরকার বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
