মান্দায় মরা নদী পুনঃ খননের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৪
জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরিঃ দ্যা বাংলাদেশ লাইট হাউজ প্রজেক্ট, সিসিডিবি মান্দার উদ্যোগে আত্রাই নদী থেকে বের হয়ে আসা মরা নদী পুনঃখননের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। এ মরা নদীর দুই পাড়ে প্রায় ৪ (চার) লক্ষ্য লোক বসবাস করে যাদের বেশির ভাগই কৃষি পেশার সাথে জড়িত এবং বরেন্দ্র সেচের আওতামুক্ত, ফলে কৃষকেরা সারাবছর চাষাবাদ করতে পারছে না, ফসলের উত্পাদন কমে গেছে। এই মরা নদীটি পুনঃখনন করা হলে নদীটির দুই পাড়ের সংশ্লিষ্ট জনগণ সারাবছর সেচের মাধ্যমে ফসল ফলাতে পারবে এবং মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে।