মোহামেডান স্কুল দাবার তৃতীয় রাউন্ডের খেলা আজ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৮
মোহামেডান আন্তর্জাতিক স্কুল দাবার দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে ফিদে মাষ্টার ফাহাদ রহমান, রাফসান বিন ওমর, ভারতের অর্ক সেনগুপ্তা, চট্টগ্রামের আকিব জাওয়াদ ও ময়মনসিংহের সুব্রত বিশ্বাস পূর্ণ দুই পয়েন্ট করে, ছাত্রীদের ষষ্ঠ হতে দশম শ্রেণি গ্রুপে কোলকাতার অর্পিতা মূখার্জী ও আসমিতা দাস এবং বিবি মরিয়ম স্কুলের ফাতেমাতুজ জোহরা দুই পয়েন্ট করে পেয়েছেন। ছাত্রদের পঞ্চম হতে সপ্তম শ্রেণি গ্রুপে মেহরাব উদ্দিন আহমেদ, মোস্তফা আমির ফয়সাল, নোভা তাশা, দিহান মাশরুর নিলয় ও কোলকাতার সায়ন্তন মূখার্জী দুই পয়েন্ট করে, ছাত্রীদের তৃতীয় হতে পঞ্চম শ্রেণি গ্রুপে জান্নাতুল ফেরদৌস, জারিফা নাওয়ার রহমান, রাইসা হাসনাত ও মায়াবি মারজান, ছাত্রদের তৃতীয় হতে চতুর্থ শ্রেণি গ্রুপে আব্দুল্লা আল সারহান সৈকত, রামিম আহমেদ, ডানিয়েল মুরাদ ও নিলয় মিত্র বড়ুয়া এবং কেজি হতে দ্বিতীয় শ্রেণি গ্রুপে তাহসিন তাজওয়ার জিয়া, সরনাভো চৌধুরী, সুলতান ইয়াসিন ও মুশফিকুর রহমান তামিম দুই পয়েন্ট করে পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে। মোহামেডান ক্লাব টেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ মুহিতকে, রাফসান কিংশুককে, অর্ক মিরাজকে, আকিব রাব্বিকে, অর্পিতা নাফিসাকে, আসিমিতা জাকিয়াকে, শ্রাবনী খুশীকে, সায়ন্তন জামিমকে, মেহরাব রাজিনকে, নিলয় সাফাতকে, ফয়সাল ফরহাদকে, সৈকত মাহিরকে, নিলয় অতনুকে, ডেনিয়েল স্বাধীনকে, রামিম ইফাতকে, জান্নাতুল নশরাতকে, জারিফাহ শওরিকে, মায়াবি নুমাকে, তাহসিন সাতিমকে, ইয়াসিন আদিবকে, সরনাভো অরিত্রোকে এবং তামিম জারাকে হারায়। আজ সকাল সাড়ে দশটায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।