প্রফেশনালরা কাজের সকল মাত্রা সম্পর্কে জানতে আগ্রহী। কিন্তু অ্যামেচাররা সম্ভব হলেই কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা দেখান।
প্রফেশনালরা যত্নের সাথে খোঁজার চেষ্টা করেন নিজের কাজের জন্য কী কী প্রয়োজন। কিন্তু অ্যামেচাররা অন্যেরটা দেখে নিজের চাওয়া ঠিক করেন।
একজন প্রফেশনাল সবসময় কথা বলেন এবং পোশাক পড়েন প্রফেশনালদের মতো। অর্থাত্ ফরমাল পোশাক আর অফিসিয়াল কথাবার্তায় অভ্যস্ত থাকেন। অন্যদিকে অ্যামেচাররা কথাবার্তা এবং পোশাকে মোটেও সচেতন নন।
প্রফেশনালরা তার চিন্তায় এবং কাজে স্বচ্ছতা আর সহজবোধ্যতা বজায় রাখেন। অপরদিকে অ্যামেচাররা সবসময় দ্বিধা নিয়ে কাজ করেন।
প্রফেশনালরা ভুলকে পাশ কাটিয়ে যান না। কিন্তু অ্যামেচারদের স্বভাব হলো ভুলকে লুকানো অথবা না দেখার ভান করা।
একজন প্রফেশনাল কঠিন কাজে হাত দিতে পছন্দ করেন। অ্যামেচাররা সবসময়ই কঠিন কাজ থেকে দূরে থাকেন।
প্রফেশনালরা নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পছন্দ করেন। অ্যামেচাররা শুধু সময় গুণেই ভুল করেন না, অসমাপ্ত কাজ রেখে জটিলতারও সৃষ্টি করেন।
প্রফেশনালরা ইতিবাচক মনোভাব দেখান। কিন্তু অ্যামেচারদের কাজই হলো বিমর্ষতা, হতাশ আর নেতিবাচক মনোভাব দেখানো।
প্রফেশনালদের আবেগ অনুভূতির প্রকাশ থাকে উল্লাস, উত্সাহ আর আগ্রহের মধ্য দিয়ে। আর অ্যামেচারদের আবেগে বেশি থাকে রাগ, উদ্বেগ, ভীতি প্রভৃতি বিষয়।
মানসম্পন্ন কাজের হোতা হলো প্রফেশনালরা। নিচু মানের সেবা তৈরি করতে অভ্যস্ত অ্যামেচাররা।
