মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২২:৩১
সিরাজউদ্দিন আহমেদ এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ টি ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক সিরাজউদ্দিন আহমেদের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, স্মরণসভা ও জেয়াফতের আয়োজন করা হয়েছে। বেগম রোকেয়া হামিদ তিতাস গ্যাস টি এ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ডা. আজিজুর রহমানের মা সমাজসেবী বেগম রোকেয়া হামিদের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ায় মরহুমার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কনিকা রায় আগামীকাল স্কুল শিক্ষিকা কনিকা রায়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ২ মে তিনি টাঙ্গাইল মির্জাপুরের পাকুল্লায় সড়ক দুর্ঘটনায় তিনি পরলোকগমন করেন। তারা আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে। আবদুল মান্নান সিদ্দিকী আগামীকাল মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর (অব.) ১৪তম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। পরে তিনি পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।