শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক লাইফ সায়েন্স অনুষদের ডীন পদ থেকে পদত্যাগ করেছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুঁইয়া বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। তবে পদত্যাগের কারণ সর্ম্পকে কোন কিছু জানা যায়নি। অধ্যাপক ড. ইয়াসমিন হক জনপ্রিয় কথাসাহিত্যিক ও শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালের সহধর্মিণী।
