প্রেসক্রিপশন

জ্বর ও কাঁশি হলে কি করবেন?

আপডেট : ০২ মে ২০১৪, ২০:৪৮
রোগ জিজ্ঞাসা: ময়মনসিংহ থেকে লিখেছেন শিরিন সুলতানা। আপনার সন্তানের বয়স ১২ বছর। গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশি। প্যারাসিটামল দিয়েছেন জ্বর যাচ্ছেনা। উত্তর: প্রথমত: জ্বর একসপ্তাহ পার হলে আমরা সাধারণত: ভাইরাল ফেভার ভাবিনা। এটা সম্ভবত: শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ বা অন্য কোন কারণে জ্বর হয়েছে। তাই আপনার মেয়ের ক্ষেত্রে বিলম্ব না করে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যে কোন এন্টিবায়োটিক শুরু করা উচিত। এক্ষেত্রে এজিথ্রোমাইসিন ভাল কাজ করে। ৫০০ মিলিগ্রাম এজিথ্রোমাইসিন দিনে ১ বার ৩ দিন দিতে হবে। এর পাশাপাশি জ্বর ১০১ ডিগ্রী ফারেন হাইটের বেশী হলে প্যারাসিটামাল ট্যাবলেট দিনে ৩ বার খাওয়ার পর দেয়া যেতে পারে। এ ছাড়া সর্দি-কাঁশি হলে যে কোন এন্টি-হিস্টামিন জাতীয় ওষুধ সকালে ও রাতে দেয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে ওষুধ সেবনের ৩ থেকে ৫ দিনের মধ্যে জ্বর নিরাময় না হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ওষুধ সেবন করানোর দরকার হতে পারে। এ ক্ষেত্রে ইউরিন রুটিন, রক্তের সিবিসি, রক্তের বিডাল টেস্ট অথবা রক্তের কালচার করা উচিত। এসব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইউরিনের প্রদাহ, টাইফয়েড, অথবা ডেঙ্গুজ্বর হলে ধরা পড়বে। তখন অধিক সময় ওষুধ সেবনের প্রয়োজন হবে। তবে মনে রাখবেন জ্বর বেশীদিন থাকলে এবং সাধারণ চিকিত্সায় ভালো না হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয় বাঞ্জনীয়। ডা: রুবায়েত সিলভা।