করতোয়ার শাখা মহিলা নদীটির বুক জুড়ে চলছে চাষাবাদ। সেখানে এখন বিস্তীর্ণ সবুজ ফসলের সমারোহ। স্থানীয় কিছু সুবিধাভোগী দখলকারীরা শুকিয়ে যাওয়া মহিলা নদীর তলদেশে চাষ করছে।
করতোয়া নদীটিতে পানি না থাকায় এই শাখা নদীটির তলদেশ এখন বোরো ধানের সমাহার।
সিংড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার জানান, তিনি মহিলা নদীতে কতটা খাস সম্পত্তি রয়েছে তা সঠিকভাবে বলা মুসকিল।
তবে কিছু কিছু ব্যক্তি এই মহিলা নদীর তলদেশ জমির জবর দখল করে বোরো চাষ করে। আবার কিছু কিছু ব্যক্তি বিভিন্নভাবে কিছু অসাধু ভূমি কর্মকর্তার মাধ্যমে পত্তন গ্রহণ করে বোরো ধান চাষ করছে।
