তরুণীর ফাঁদে ঢাকার আইনজীবী

আপডেট : ০২ মে ২০১৪, ২১:২৯
মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে ঢাকার আইনজীবীকে রাজশাহীতে এনে আটকে রেখে লাখ টাকা আদায়ের অভিযোগে সুমাইয়া ওরফে ঐশী নামের এক তরুণীকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার নগরীর বহরমপুরের ঐশীকে পুলিশ গ্রেফতার করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত ঐশীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, ঐশী ঢাকার আইনজীবী আকতারুজ্জামানের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে রাজশাহীতে এনে আমবাগান এলাকার আতিকের বাসায় দু’দিন আটকে রাখা হয়। এরপর ঐশী, হীরা, আতিক ও রেজাউল করিম লিটন তার নিকট থেকে এক লাখ টাকা আদায় করে। ঘটনাটি জানাজানি হলে আকতারুজ্জামান বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।