ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ মে ২০১৪, ২১:৫৬
উপজেলায় গতকাল শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের দিঘালিয়া গ্রামের রফিকুল ইসলামের শিশু ফাতেমা (২) ও একই বাড়ির জহিরুল ইসলামের মেয়ে ঝুমা আক্তার (৫) বাড়ির পেছনে খেলতে এসে কাঁচামাটিয়া নদীতে ডুবে যায়। এলাকাবাসী গতকাল নদী থেকে দুইজনের লাশ উদ্ধার করে।