চুয়েটে রোবট দৌড়

আপডেট : ০২ মে ২০১৪, ২৩:০৪
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় রোবট দৌড় প্রতিযোগিতা জমে উঠেছে। প্রতিযোগিতায় জমপেশ লড়াই চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে রোবট নিয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে। নবায়নযোগ্য জ্বালানির উপর যন্ত্রকৌশল বিভাগের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসাবে দ্বিতীয়বারের মত রোবট দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে শিক্ষার্থীদের গবেষণা সংগঠন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আরএমএ)। গতকাল শুক্রবার রোবট দৌড় প্রতিযোগিতায় নকআউট পর্বে সেরা আটটি দল অংশ নেয়। এর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৫ টি, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির একটি করে দল অংশ গ্রহণ করে। এদিকে গতকাল আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে ১৬ টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৮টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। সম্মেলনে দেশি-বিদেশি প্রায় তিন শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করেন।