একই ডিভাইস থেকে সব মোবাইল অপারেটরের ব্যালেন্স রিচার্জসহ প্রযুক্তিনির্ভর সব ধরনের বিল প্রদানের সুযোগ নিয়ে এসেছে পে ওয়েল। বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান ক্লাউডওয়েলের বাজারে আনা এ ডিভাইসের মাধ্যমে বাস, ট্রেন, লঞ্চ, বিমানের টিকেট বুকিং, মোবাইল ফোনের প্রি-পেইড ও পোস্ট পেইড বিল, মোবাইল রিচার্জ, ওয়াইম্যাক্স ও ৩জি সার্ভিসের বিল পরিশোধ, পল্লী বিদ্যুত্, ডেসা, ডেসকো, গ্যাস ও পানির বিল পরিশোধ, প্রত্যন্ত এলাকায় মানি ট্রান্সফার, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার মতো সেবাগুলো পাওয়া যাবে। ১২,৯০০ টাকায় রেজিস্ট্রেশনের মাধ্যমে মিলবে ডিভাইসটি। এরপর রিচার্জ করলে ওই টাকা পে ওয়েলের সব ধরনের সেবায় ব্যবহার করা যাবে। ইতোমধ্যেই ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে চালু হয়েছে এই সেবা। ফোন :৯৮৬০০৭০।
