এডেটার ফেসবুক ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ০৩ মে ২০১৪, ২০:১০
গত ২৯ এপ্রিল গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এডেটার ভালোবাসা দিবস উপলক্ষে ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফেসবুকভিত্তিক প্রতিযোগিতাটি গত ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে এডেটা বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজে ৩টি বাক্যের মধ্যে অংশগ্রহণকারীদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে মন্তব্য প্রদান করতে বলা হয়। ফেসবুকে প্রাপ্ত মন্তব্যগুলো থেকে সেরা ৩টি মন্তব্যকে নির্বাচিত করেন বিচারকমণ্ডলী। নির্বাচিত ৩ বিজয়ীর প্রত্যেককে পুরস্কার হিসেবে প্রদান করা হয় ১ জোড়া এডেটা ইউসি৫০০ ১৬ জিবি পেনড্রাইভ ও এডেটার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী। এডেটা বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন, গ্লোবাল ব্র্যান্ডের জনসংযোগ এবং বিজ্ঞাপন ব্যবস্থাপক মাহবুবুল আলম, ব্র্যান্ড উন্নয়ন ব্যবস্থাপক সেলিম আহমেদ বাদল উপস্থিত থেকে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এডেটা বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/ADATA.Bangladesh।