জীবানু নাশক বা এন্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে। জাতিসংঘের স্বাস্থ্য নিয়ন্ত্রণের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়া সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে।
হু বলেছে ৫০ বছর আগে যে এন্টিবায়োটিক সাধারণ জীবানু নাশকে যাদুর মত কাজ করতো সে ধরনের এন্টিবায়োটিক এখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এমনকি বহুল ব্যবহূত থার্ড ও ফোর্থ জেনারেশনের এন্টিবায়োটিকও রেজিস্ট্যান্স হয়ে পড়ছে।
বিশেষজ্ঞগণ বলছেন, ড্রাগ রেজিস্ট্যান্স ই কলাই যা থেকে মেনিজাইটিস, স্কিন ইনফেকশন, ব্লাড ও কিডনির সংক্রমণ ইত্যাদির জন্য দায়ী সেসব ক্ষেত্রে অনেক এন্টিবায়োটিক অকার্যকর হওয়ার বিষয়টিতে বিশ্ব স্বাস্থ্য উদ্বিগ্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তাদের কাছে যে রিপোর্ট আছে তাতে দেখা যাচ্ছে অন্তত: শতকরা ৫০ ভাগ রোগীর ক্ষেত্রে এন্টিবায়োটিক এখন আর কাজ করছে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তাদের এই পরিসংখ্যান দেশ ভেদে তারতম্য আছে। তাই সংস্থাটির মতে রোগীদের এন্টিবায়োটিক সেবন সম্পর্কে সচেতন থাকতে হবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
