ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুলিশ ডাকাত গুলি বিনিময়ে পুলিশসহ ৮ জন আহত হয়েছে। এসময় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করা হয়। পুলিশ জানায় শনিবার উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের ভড়িউরা কবরস্থানের নিকট ২০/২৫ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দল তাদের ধাওয়া করে। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে পুলিশ পাল্টা ২০ রাউন্ড গুলি ছুঁড়ে।
এতে ৭ পুলিশ ও এক ডাকাতসহ ৮ জন আহত হয়। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ২ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে, বাকিরা পালিয়ে যায়। গুরুতর আহত ডাকাত তাইক্কাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।
