উখিয়ায় রাস্তা দখল করে রাইসমিল

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১৮
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা উখিয়ার করইবনিয়া। এলাকায় সর্বসাধারণের একমাত্র চলাচলের রাস্তা দখল করে রাইসমিল স্থাপন করার ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছে। এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রত্না পালং ইউনিয়নের শামশুল আলম, রুহুল কাদের, রুহুল আমিন ও শাহজাহান প্রভাব বিস্তার করে রাতারাতি ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত চলাচলের রাস্তা দখল করে রাইসমিলসহ দোকানঘর তৈরি করে। স্থানীয় গ্রামবাসী রশিদ আহাম্মদ, কামালউদ্দিন ও খোরশেদ আলমসহ একাধিক লোকজন অভিযোগ করে জানান, অবৈধভাবে রাস্তা দখল করার কারণে গ্রামবাসী জিম্মি হয়ে পড়েছে। থানা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য কানুনগোকে নির্দেশ দেয়া হয়েছে।