মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গত শুক্রবার বিকাল ৩টায় সিংঙ্গা গ্রামের ইমদাদুল হোসেনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লাভনী (১৩) বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। জানা গেছে, লাভনীর পিতা ইমদাদুল তার কিশোরী মেয়ের বিয়ে ঠিক করে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানান। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহানকে জানালে তিনি বিয়ে বন্ধ করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। পরে ইউপি চেয়ারম্যান গিয়ে বিয়ে বন্ধ করেছেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মান্দা থানার পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
