নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে সর্বজন সমর্থিত কমিটি গঠনের দাবিতে শুক্রবার দৌলখাঁড় ইউপি বিএনপি ও অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতা দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার তার বক্তব্যে উপজেলা বিএনপির বর্তমান অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন আহবায়ক কমিটি বাতিল করে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়ার নেতৃত্বে কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি আহবান জানান। অন্যথায় অযোগ্য নেতৃত্বের এ কমিটি বর্জন করে দৌলখাঁড় ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী একযোগে দল থেকে পদত্যাগ করবে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুল গোফরান চেয়ারম্যান, আবদুল মমিন চেয়ারম্যান, হাজী মোশারফ হোসেন, মাষ্টার ছায়েদুল হক, সোলাইমান মিয়াজী, মাষ্টার খোরশেদ আলম, অধ্যাপক জামাল উদ্দিন সোলায়মান হাজারী, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
