সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ রবিবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সূত্র জানায়, কুমিল্লা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রাশেদুল ইসলামের কাছ থেকে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুবুর রহমান মজুমদার ও মো. হাসমতউল্লাহ হাসু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামী ১৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
